নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে নয়ন সিকদার (১৭) নামে এক কিশোরকে হত্যা করেছে দৃর্বৃত্তরা।শুক্রবার (৭ জুলাই) রাতে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। সে হোসিয়ারি শ্রমিক ছিল।
নিহতের বাবা জালাল সিকদার বলেন, ‘ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করেছে। কিন্তু আমার ছেলেকে কেন মারলো আর কারা মারলো তা জানা নেই।’
স্থানীয়রা জানান, অস্ত্র নিয়ে একদল কিশোর ছেলেদের বোয়ালিয়া খালের দিকে যেতে দেখেছেন। এর কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় নয়নকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা তাকে ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত নয়। তদন্ত চলছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









