রেল সেতুতে ধাক্কা লেগে ডুবলো বাল্কহেড, ৬ জনের প্রাণ রক্ষা

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ০৫:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৫:৩৬

টাঙ্গাইলে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুতে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগেছে। এতে বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হয়ে যমুনা নদীতে তলিয়ে গেছে। যানটিতে থাকা ছয় জন সাঁতরে পাড়ে উঠে রক্ষা পান।

রবিবার (১৬ জুলাই) সকালে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর ৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে বালু নিয়ে যাচ্ছিল। এটি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর ৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। দ্রুত সময়ের মধ্যেই বাল্কহেডটি ডুবে যায়। এ সময় চালকসহ ছয় জন দ্রুত সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল জানান, সকালের দিকে একটি বাল্কহেড বালু নিয়ে যাওয়ার সময় স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেল সেতুর ৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাল্কহেডটি বঙ্গবন্ধু সেতুর ৭ নম্বর পিলারের কাছে গিয়ে ডুবে যায়।

এ সময় বাল্কহেডে থাকা ছয় জন সাঁতরে পাড়ে আসেন। বাল্কহেডটি উদ্ধারের জন্য প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এনএআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম