পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ০৮:৪৯আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:৪৯

গাজীপুরে পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রি আল মামুনকে (৩৩) হত্যা করার অভিযোগ উঠেছে তার ভায়রা ভাই আলমগীর হোসেনের (২২) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের ওই ভায়রা ভাইকে গ্রেফতার করেছে।

শনিবার (২২ জুলাই) বিকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত আল মামুন নেত্রকোনা সদর উপজেলার মঈনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গ্রেফতারকৃত আলমগীর হোসেন একই জেলার কলমাকান্দা উপজেলার পলাশহাটি গ্রামের মৃত আব্দুল হারেছের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বাস করতেন মামুন। তিনি ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। একই এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন মামুনের ভায়রা ভাই আলমগীর। বেশ কিছুদিন আগে আলমগীর মামুনের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে স্ত্রীকে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন মামুন। পথে আলমগীরের সঙ্গে দেখা হয়। এসময় তিনি আলমগীরের কাছে পাওনা চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে মামুনকে মারধর করেন। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ শুক্রবার মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম