পুকুরে ডুবে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ০৯:৩৩আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:৩৩

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে অমূল্য প্রসন্ন রায় (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে গোয়ালন্দ পৌরসভার বিপিন রায়ের পাড়ায় নিজ বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অমূল্য প্রসন্ন রায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বিকাল ৪টার দিকে তিনি নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখুঁজি করেন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আমাদের খবর দেয়। রাত ৯টার দিকে আমরা সেখানে যাই। সাড়ে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় এ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের