সমাবেশের আগের রাতে ঢাকার প্রবেশ মুখে পুলিশের তল্লাশি

সাভার প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ০২:৩৪আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৩৭

বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে বৃহস্পতিবার রাত থেকে ঢাকার প্রবেশ মুখে তল্লাশি শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালাতে দেখা গেছে। এই সড়ক দুটিতে ঢাকায় প্রবেশকৃত যাত্রীদের তল্লাশি চালানোর পাশাপাশি নানা প্রশ্ন করছে নিরাপত্তা সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্টে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ঢাকায় প্রবেশ করা যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করছেন। এ সময় তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করেন ও ঢাকায় আসার কারণ ও পরিচয় জানতে চান। অনেকে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে হলে তাদের যেতে দেওয়া হচ্ছে। তবে তল্লাশির সময় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। একইভাবে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে আশুলিয়া বাজার এলাকায় চলছে পুলিশের তল্লাশি।

সড়কে পুলিশের কঠোর অবস্থান

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, এই তল্লাশি নিয়মিত কার্যক্রমের একটি অংশ। তবে শুক্রবার ঢাকায় দুই দলের সমাবেশ। সেখানে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে। 

এদিকে, সাভারের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের জন্য বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ এমন অভিযোগ করেছেন দলের নেতারা। 

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, সমাবেশে যেন নেতাকর্মীরা অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর আব্দুর রহমানকে গ্রেফতার করে গত বছরের একটি পুরাতন মামলায় রিমান্ডে নিয়েছে। এ ছাড়া ঢাকায় যেন বিএনপি নেতাকর্মীরা ঢুকতে না পারেন, সে জন্য পথে পথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

/এলকে/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী