আশুলিয়ায় চলন্ত বাসে আগুন, আমিনবাজারে ককটেল বিস্ফোরণ

সাভার প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ২০:১৯আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২০:১৯

মিছিল নিয়ে এসে সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে আরও কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। 

শনিবার (২৯ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। এ সময় বিকাশ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়।

পুড়ে যাওয়া বাসের চালক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের গাড়ি নবীনগর থেকে ঢাকার আজিমপুরে যায়। বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মির্জানগর ইউলুপ থেকে বাস ঘুরিয়ে নবীনগরে যাচ্ছিলাম। এ সময় বাসে আমি ও হেলপার ছিলাম, যাত্রী ছিল না। হঠাৎ পেছন থেকে ৫০-৬০ জন মিছিল নিয়ে এসে সড়কের ওপর থাকা একাধিক বাসে ভাঙচুর চালায়। তাদের অনেকের হাতে চাপাতি ও লাঠিসহ দেশি অস্ত্র ছিল। চার-পাঁচটি বাস ভাঙচুরের পর আমাদের বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। তখন গাড়ি থেকে নেমে রক্ষা পাই। তবে তারা বিএনপি নাকি আওয়ামী লীগের মিছিল নিয়ে এসেছে তা দেখিনি।’

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, ‘নিরিবিলি এলাকায় একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কারা করেছে, তা নিশ্চিত হতে পারিনি। পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে এনেছে হাইওয়ে পুলিশ। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাসটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’  

অপরদিকে, আমিনবাজারে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণস্থলের পাশ থেকে এসব তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে ককটেলগুলো পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করেন পুলিশ সদস্যরা।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেল উদ্ধার করেছি। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। ঘটনার তদন্ত করছি। এ ঘটনায় মামলা হবে।’

/এএম/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের