এখন পর্যন্ত নতুন ৬৫০টি জাতের ফসল উদ্ভাবন করেছেন বারি’র বিজ্ঞানীরা

গাজীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ১০:৩৫আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:৪২

এখন পর্যন্ত বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী ৬৫০টি নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা। এছাড়াও ৬৪০ উৎপাদন প্রযুক্তিও উদ্ভাবন করেছেন তারা। আর এসব উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং বিভিন্ন ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার (৩০ জুলাই) বারি’র ‘অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন, খোরপোষের কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া, বর্ধিত জনসংখ্যা, ক্রমহ্রাসমান আবাদী জমির পরেও বাংলাদেশের কৃষির সাফল্য ঈর্ষনীয়। বর্তমান সরকারের সময়োপযোগী সঠিক সিদ্ধান্তে দেশ আজ খাদ্যে স্বনির্ভর।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার জানান, গত ২০২২-২০২৩ সালে যেসব গবেষণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৩-২০২৪ সালে গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। উদ্ভাবিত প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। 

রবিবার কর্মশালার উদ্বোধন করা হয়। তবে কর্মশালার কারিগরি অধিবেশনগুলো আগামী ১ আগস্ট হতে ১৪ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহ নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। আরও উপস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মাহমুদুল হাসান প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এর যুগ্মসচিব (গবেষণা অনুবিভাগ) রেহানা ইয়াছমিন এবং যুগ্মসচিব (গবেষণা অধিশাখা) ড. সাবিনা ইয়াসমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত্ব) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস এবং পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মহিউদ্দিন। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশ নেন।

/ইউএস/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক