ভাতিজিকে হত্যার দায়ে ফুফুর আমৃত্যু কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ০৯:৩০আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৯:৩০

গাজীপুরের কাপাসিয়ায় ১৩ মাস বয়সী ভাতিজি মিথিলা ময়েজকে হত্যার দায়ে তার ফুফু ফাতেমা খাতুনকে (৩৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে ওই আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার প্রায় ১৬ বছর পর বুধবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়চালা গ্রামের মনির উদ্দিনের মেয়ে। মিথিলা ময়েজ একই গ্রামের দুবাই প্রবাসী ময়েজ উদ্দিনের মেয়ে।

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি আতাউর রহমান বলেন, ২০০৭ সালে ১৬ জুলাই রাতে ঘুম থেকে উঠিয়ে রাওনাট গ্রামের সরকার বাড়ির পুকুরের পানিতে ফেলে হত্যা করে পালিয়ে যায় ময়েজ উদ্দিনের চাচাতো বোন ফাতেমা খাতুন। পর দিন লাশ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় নিহতের মা নেলী বেগম বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামিকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানির পর ৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত মামলার রায় ঘোষণা করেন। ঘটনার পর থেকে মামলার একমাত্র আসামি ফাতেমা খাতুন পলাতক রয়েছেন। পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যা করা হয়েছে। ঘটনার দিন ময়েজ উদ্দিনের স্ত্রী কেনাকাটার জন্য স্থানীয় রাণীগঞ্জ বাজারে যান। যাওয়ার সময় তিনি মিথিলাকে ভাগনি শান্তার কাছে রেখে যান। বিকালে নেলী বেগমের বাড়িতে আসেন তার চাচাতো ননদ ফাতেমা খাতুন।

অতিরিক্ত পিপি আরও জানান, পরে শান্তা ও মিথিলাকে নিয়ে বাড়ি থেকে বের কাপাসিয়া বাজারে যান ফাতেমা। বাজারের কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার সময় শান্তার কোলে ছিল মিথিলা। পথে রাওনাট গ্রামের সরকার বাড়ি পুকুরের কাছে এসে দুজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। শান্তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের পানি থেকে ওঠান। পরে রাতে ওই দুই শিশুকে নিয়ে ফাতেমা তার দূর সম্পর্কের আত্মীয় নয়ন মিয়ার বাড়িতে রাত্রিযাপন করে। রাতের কোনও একসময় মিথিলাকে ঘুম থেকে তুলে রাওনাট গ্রামের সরকার বাড়ির পুকুরে ফেলে হত্যা করে পালিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম