একসঙ্গে বিসিএস ক্যাডারে সুপারিশ পেলেন ২ বোন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৭:১৫আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৮:১৮

মানিকগঞ্জের সিংগাইরের দুই বোন একসঙ্গে ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এরমধ্যে বড় বোন আশা মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত।

ছোট বোন উম্মে সুলতানা ঊষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্রী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্যাডারপ্রাপ্ত ওই দুই বোন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন-রহিমা আক্তার দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বোনদের মধ্যে বড় আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পাঠ শেষ করে উপজেলার জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।

ঊষা একই এলাকার জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি অধ্যায় শেষ করেন। এরপর ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি এবং ২০১৩ সালে সাভার মডেল কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে পাস করেন। সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্রী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

তারা বলেন, ভবিষ্যতে বাবা-মায়ের সম্মান যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি সে জন্য সবার দোয়া চাই।

গর্বিত সন্তানের বাবা আনোয়ার হোসেন ও মা রহিমা আক্তার বলেন, আমাদের সন্তানরা আল্লাহর রহমতে আমাদেরসহ আত্মীয়স্বজন ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করছি। আমরা পরিবার নিয়ে সাভারে স্থায়ীভাবে বসবাস করছি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের