এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ, বোনের মোবাইলে রহস্যজনক মেসেজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৩, ০৯:৪৪আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৪৯

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে সানজিদা আলম সুমাইয়া (১৮) নামে এক পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জের মৃত শাহ আলমের মেয়ে। সকালে পরীক্ষা দিতে বের হয়ে সারাদিন বাসায় ফেরেননি। তবে তার মোবাইল ফোন থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ছোট বোনের কাছে একটি মেসেজ পাঠানো হয়েছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচএসসি পরীক্ষা দিতে সকাল ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ নিজ বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র সরকারি হরগঙ্গা কলেজের উদ্দেশে বের হন সুমাইয়া। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাসায় না ফিরলে পরিবারের লোকজন তার সহপাঠীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারে পরীক্ষার হলে যায়নি।

নিখোঁজ পরীক্ষার্থীর মামা এস এম এম মোশাহেদ উল্লাহ জানান, নিখোঁজের কয়েক ঘণ্টা পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ছোট বোনের নম্বরে একটি রহস্যজনক মেসেজ আসে। যেখানে লেখা ছিল, ‘আমাকে তিন নারী সদরঘাটের দিকে নিয়ে এসেছে। আমাকে উদ্ধার করো।’

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজ শিক্ষার্থীর মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী