সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: গোপালগঞ্জে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার 

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ০৬:২৪আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৪৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে পর শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও ইমন সরদার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ এবং নিজামকান্দি ইউনিয়ন শাখা  ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্যা।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা। এর আগে বিকালে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি  জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কাশিয়ানী উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় উপরোক্তদের সাময়িক বহিষ্কার করা হলো। সেই সাথে তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, জামায়েত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে  সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন দুইটি ইউনিটের ৬ জন নেতা। এতে তারা আদর্শ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ করেছে। যে কারণে ওই ৬ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম শেখ বলেন, সাঈদীর মৃত্যুতে শোক জানানো ছাড়াও ওই ছয় নেতার বিরুদ্ধে নানা সময়ে দলীয় শৃঙ্খলা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। সবকিছু বিবেচনা করেই তাদের বহিষ্কার করা হয়েছে। 

/আরআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের