সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দেওয়া শিক্ষককে শোকজ

রাজবাড়ী প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ০৯:৩৮ আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৯:৫১

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ ও সরকার নিয়ে বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় রাজবাড়ীর এক শিক্ষককে শোকজ করা হয়েছে। ওই শিক্ষকের নাম রুস্তম আলী। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া মুনছুর আলী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক।

রবিবার (২০ আগস্ট) রাতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুনছুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনার রশিদ। গত বৃহস্পতিবার তাকে এই নোটিশ দেওয়া হয়।

অধ্যক্ষ হারুনার রশিদ বলেন, রুস্তম আলী গত ১৪ আগস্ট তার ফেসবুক ওয়ালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন, ‘জালেম সরকারের হাত থেকে মুক্তি পেলেন সাঈদী’। বিষয়টি গত ১৬ আগস্ট আমার দৃষ্টিগোচর হয়। পরিপত্র অনুযায়ী আমরা সরকারি কর্মকর্তা, সরকার, শিক্ষকসহ ঊর্ধ্বতন কোনও কর্মকর্তাকে হেয়প্রতিপন্ন করে কোন মন্তব্য করতে পারি না।

তিনি আরও বলেন, পরে এ বিষয়ে কলেজের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষক রুস্তম আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি