মায়ের কাছ থেকে ৮ মাসের শিশুকে অপহরণ

গাজীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ০২:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০২:৩৭

গাজীপুরে আট মাসের এক শিশুকে মায়ের কাছ থেকে কৌশলে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) বিকালে জেলা শহরের বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের শিকার শিশুটি বাঙ্গালগাছ এলাকার রাজমিস্ত্রির সহকারী রহিম উদ্দিন ও হাবিবা আক্তার দম্পতির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকালে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন রহিম উদ্দিন। পাশে তার আট মাসের শিশুসন্তান রিয়াদ রোহানকে ফিডারে দুধ পান করাচ্ছিলেন স্ত্রী। এ সময় ঘরে আসেন প্রতিবেশী  মাসুদের স্ত্রী জাকিয়া। তিনি কিছু সময় গল্প করেন। একপর্যায়ে নিজের ঘরে নেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যান জাকিয়া। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় সন্দেহ হয় মায়ের। তিনি সন্তানের খোঁজে জাকিয়ার ঘরে যান। কিন্তু শিশুটিকে নেওয়ার কথা অস্বীকার করেন জাকিয়া। এতে মা কান্নাকাটি শুরু করেন।

খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমান এবং পুলিশকে খবর দেন। পুলিশ জাকিয়া ও তার স্বামী মাসুদকে আটক করে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালালেও এখনও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিয়া ও মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। আটককৃতদের তথ্যের ভিত্তিতে পুলিশের টিম রাতে বগুড়ায় গেছে। শিশুটিকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের