১৫ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ আবু তাহের, সন্ধান চায় পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ মে ২০২৫, ২২:৫৮আপডেট : ১০ মে ২০২৫, ২২:৫৮

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন আবু তাহের (৭৩) নামের এক বৃদ্ধ। শনিবার (১০ মে) বিকাল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। 

তাহেরকে খুঁজে পেতে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে কোথাও খুঁজে পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। তাহের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামের কালভার্ট বড়বাড়ির মৃত মুকবুল আহম্মদ পাইলটের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, স্ট্রোকের রোগী হওয়ায় তাহের শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ২৫ এপ্রিল দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খুঁজেও পাওয়া যায়নি। পরে স্ত্রী মরিয়ম বেগম ৮ মে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

বৃদ্ধের ছেলে রুবেল হোসেন বলেন, কেউ যদি আমার বাবার সন্ধান পান তাহলে এই (01300472183) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মান করা হবে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‌‘আশপাশের সব থানায় তাহেরের ছবি পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ রইলো।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি