রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ২২:০৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২২:০৪

গোপালগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে আদালতে হাজির না হয়ে জামিনের আবেদন করলে তা খারিজ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রুবেল শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. দেলোয়ার হোসেন সরদার। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ও নিজের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ এনে ২০১৯ সালের ২০ জানুয়ারি রিজভীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন গোপালগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন সরদার। মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন আদালত। সিআইডি ২০২১ সালে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি মামলাটি আমলে নিয়ে রিজভীর বিরুদ্ধে সমন জারি করেন আদালত। রিজভী আদালতে হাজির না হওয়ায় ১৪ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে আদালতে উপস্থিত না হয়ে ২০২৩ সালের ১৮ এপ্রিল জামিন নেন রিজভী।

গত ৯ মে মামলাটি বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ বদলি হয়। এরপর নতুন করে ২২ জুন মামলার শুনানির দিন ধার্য হয়। তবে সেদিনও আদালতে না গিয়ে আবার জামিন চান রিজভী। আদালত জামিন নামঞ্জুর করে তাকে আজ ৩০ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এদিন রিজভী আদালতে হাজির না হয়ে আবার জামিনের আবেদন করলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

মামলার বাদী দেলোয়ার হোসেন সরদার বলেন, ‘রুহুল কবির রিজভী ২০১৮ সালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। তিনি ওই সংবাদ সম্মেলনে ভুয়া পাঁচটি বইয়ের রেফারেন্স দিয়ে আমি ও আমার পিতা হাসেন সরদারকে পাকিস্তানি বাহিনীর সহযোগিতাকারী, মানবতাবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী বলে আখ্যায়িত করেন। আমি তখন ষষ্ঠ শ্রেণির ছাত্র ও আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী। প্রধানমন্ত্রী ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করি। আজ সেই মামলার শুনানির দিন ধার্য ছিল। আজও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী