চলন্ত বাস থেকে নারীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬

গাজীপুরের শ্রীপুরে চম্পা বেগম (৩০) নামের এক পোশাক শ্রমিককে তাকওয়া পরিবহনের একটি চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাস ভাঙচুর করেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজারের (তাহের সিএনজি পাম্পের) সামনে এ ঘটনা ঘটে।

নিহত চম্পা বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী এবং একই গ্রামের সুরুজ আলীর মেয়ে। তিনি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী সড়কের পাশের দোকানদার হাদিউল ইসলামের বরাত দিয়ে নিহতের ভাতিজা সুমন মিয়া জানান, চম্পার ছোট বোন উপজেলার নয়নপুর এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। শুক্রবার তার বাবা ছোট বোনের নয়নপুরের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই দিন কারখানা সাপ্তাহিক ছুটি থাকায় চম্পা তার বাবাকে দেখতে ছোট বোনের বাসায় আসেন। বাবার ও ছোট বোনের সঙ্গে দেখা ও কথা শেষে নয়নপুর থেকে মাস্টারবাড়ি তার বাসায় যাওয়ার জন্য তাকওয়া পরিবহনের মিনিবাসে ওঠেন। বাস ছেড়ে দিলে তুচ্ছ বিষয় নিয়ে চালকের সহকারীর (হেলপার) সঙ্গে চম্পার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার চম্পাকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। চম্পার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই মিনিবাস, চালক ও হেলপারকে (চালকের সহকারী) শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ পায়নি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম