‘শিবচর থেকে ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরি হবে’

মাদারীপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মাদারীপুরের শিবচর থেকে ভবিষ্যৎ বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, সারা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধাবী তৈরি হবে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করবে তাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বিমান তৈরি করার মতো প্রযুক্তিবিদ এই শিবচরের মাটি থেকে তৈরি হবে। বিমান তৈরির মতো গবেষক, ইঞ্জিনিয়ার এখান থেকে তৈরি হবে।’

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরাও ভাগ্যবান যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি। মানুষের ভবিষ্যতের জন্য কাজ করতে পেরেছি। আমাদের ভবিষ্যত প্রজন্ম যারা এখানে পড়ার সুযোগ পাবে তারা আন্তর্জাতিক মানে পড়তে পারবে।’

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক
(গ্রেড-১), এনভিসি, জি এস এম জাফরউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারফের রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম