স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬

স্ত্রীর কবরের পাশেই দাফন করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানকে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে লাশ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় তাকে দেখার জন্য ভিড় করেন স্বজন ও এলাকাবাসী।

স্বজনরা জানিয়েছেন, স্ত্রী ও তার ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুজনকে যেন পাশাপাশি কবর দেওয়া হয়। ইচ্ছে অনুযায়ী টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়। তার জানাজায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। এর পরদিন বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন গুণী এই নির্মাতা। একদিনের ব্যবধানে দুজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন স্বজন, এলাকাবাসী ও সিনেমাপাড়ার মানুষ।

চলচ্চিত্রের সফল নির্মাতা ছিলেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার নির্মাতাও ছিলেন তিনি।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র নির্মাতা সমিতিতে টানা দুইবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি শিবলি সাদিকের সহকারী হিসেবে সিনেমায় কর্মজীবন শুরু করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের এমপির জানাজা-দাফন, দেওয়া হলো গার্ড অব অনার
একসঙ্গে শেষ চার জন, এমন মৃত্যু যেন কারও পরিবারে না আসে
দাদা-দাদির কবরের পাশে রামিসাকে দাফন, কাঁদছেন এলাকাবাসীও
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে