শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ দাফনের পর ককটেল হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২৫, ২২:৪৩আপডেট : ০৩ মে ২০২৫, ২২:৪৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিক লীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফন করে ফেরার পথে স্বজনদের লক্ষ্য করে একাধিক ককটেল হামলা চালানো হয়েছে। শনিবার বিকালে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ বাবু মাঝির নেতৃত্বে লোকজন সানা মাঝিকে কুপিয়ে হত্যা করেন। ওই দিন দিবাগত রাত ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত সানা মাঝি মধ্য মাকহাটি গ্রামের মৃত মোহাম্মদ মাঝির ছেলে এবং শ্রমিক লীগের কর্মী ছিলেন। প্রতিপক্ষ বাবু মাঝি একই গ্রামের শামসুল মাঝির ছেলে। লাশ দাফন শেষে সানা মাঝি হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবু মাঝির লোকজন ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। 

এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকালে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন সানা মাঝির ভাই আসাদ মাঝি।

এলাকাবাসী জানান, শনিবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে সানা মাঝির লাশ মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে মধ্য মাকাহাটি গ্রামের সামাজিক গোরস্থানে দাফন করা হয়। বিকাল ৩টার দিকে গোরস্থান থেকে ফেরার সময় নিহতের স্বজন ও উপস্থিত লোকজনকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

নিহতের ভাই আসাদ মাঝি বলেন, বাবু মাঝির লোকজন আমাদের লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল ছুড়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ‘স্বজনরা লাশ দাফন শেষে গোরস্থান থেকে ফিরছিলেন। তখন পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্বজনদের অভিযোগ, সানা মাঝির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ওই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পাওয়ার পর পুলিশ এলাকায় গেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের