ফুটবল খেলার সময় মাঠে ছটফট করতে করতে মারা গেছেন যুবক

মাদারীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৭

মাদারীপুরে ফুটবল খেলার সময় দুলাল সাহা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা। তিনি চরমুগুরিয়া এলাকার নারায়ন সাহার ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে প্রতিদিনের মতোই বিকালে ফুটবল খেলতে মাঠে নামেন দুলাল। ফুটবল লাথি মারার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

তার বড় ভাই গোপাল সাহা বলেন, এভাবে চলে যাবে কখনও ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। এখন আমি একেবারেই নিঃস্ব। আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ রইল না।

সহপাঠী রাজিব বলেন, আমরা সহপাঠী এবং এলাকার কিছু লোকজন মিলে প্রতিদিন কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো আজকেও দুলাল আমাদের সঙ্গে খেলতে নামে। পরে প্রথমেই ফুটবলটি লাথি মেরেই ঘটনাস্থলে ছটফট করতে করতে মারা যায়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি যে বিকালে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে এক যুবক হার্ট অ্যাটাকে মারা গেছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম