প্যারোলে ২ ঘণ্টা মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়ে আবার কারাগারে যুবলীগ নেতা

মেহেরপুর প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ১৮:৩০আপডেট : ২৪ জুন ২০২৫, ১৮:৩০

মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আনােয়ার হােসেন পাশা দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশের পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। সকাল ১০টায় দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, সােমবার বিকাল ৩টার দিকে চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশার মা জাহানারা বেগম (৭২) কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আনােয়ার হােসেনকে প্যারোলে মুক্তি দিতে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের পাহারায় ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়। পুলিশের পাহারায় দাফনকাজ শেষে আবারও তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে আনােয়ার হােসেন পাশা দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। সকাল ১০টার দিকে মায়ের দাফন শেষে পুলিশের পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের তিন রাস্তার মোড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় তারা দলীয় ব্যানারে মিছিল করেন। পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানান। এ ঘটনায় গাংনী শহরের সিনেমা হলপাড়ার মাসুম খন্দকার নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৩ এপ্রিল থানায় মামলা করেন। যুবলীগ নেতা আনোয়ার পাশাকে ২ নম্বর আসামি করে মামলায় আরও ৮২ জনকে আসামি করা হয়। বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানা পুলিশ মামলাটি রেকর্ড করেছিল। ওই মামলায় আনােয়ার পাশাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত ২৩ এপ্রিল ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগাারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে