গতি পর্যবেক্ষণে মাওয়া-ভাঙ্গা রেলপথে চলছে পরীক্ষামূলক পাথরবাহী ট্রেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৫

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশে ট্রেনের গতি পর্যবেক্ষণের জন্য পরীক্ষামূলক প্রায় তিনশ টন পাথর নিয়ে ট্রেন চলাচল করছে।

ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে পরীক্ষামূলক পাথরবাহী ট্রেনটি ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে পৌঁছায়। পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিটে ইঞ্জিনের দিক পরিবর্তন করে ৮০ কিলোমিটার গতিতে মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।

আজ শনিবার বিকালে আরেক দফা পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা থেকে মাওয়া এবং মাওয়া থেকে ভাঙ্গা আসা-যাওয়া করার কথা রয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের