মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

মাদারীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৯

মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন অর্ধশত। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলার হোগলপাতিয়া, বাংলাবাজার ও কালীগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই এলাকায় একটি পাগলা কুকুর বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এরপর পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের আরও কয়েকজনকে কামড়িয়ে গুরুতর আহত করে। কমপক্ষে ৫০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী, মধ্যবয়সী নারী ও পুরুষ ।

কুকুরের কামড়ে আহত হোগলপাতিয়া গ্রামের শামীম বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকেসহ আমার আশপাশের আরও ১০-১৫ জনকে কামড়ায়।

হাবিব নামে একজন জানান, পাগলা কুকুরটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না।

তানিয়া নামে ভুক্তভোগী আরেকজন বলেন, ‘একটি পাগলা কুকুরের কাছে আমরা অসহায়। কামড়ে মাংস ছিঁড়ে ফেলছে। এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত।’

অ্যাডভোকেট মাসুদ পারভেজ নামে একজন বলেন, ‘এলাকায় কুকুরের কামড়ে গুরুতর আহত অন্তত ৪৫ জন। অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রিয়াজ মাহমুদ বলেন, ‘কুকুরের কামড়ে অর্ধশত রোগী এখানে চিকিৎসা নিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককেই ভর্তি করা হয়েছে। সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে