যাবজ্জীবন রায়ের পরেও থামেনি বাবুলের মাদক ব্যবসা

ফরিদপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯

ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের তোতা মোল্যার ছেলে। গত ৩ আগস্ট তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় ঘোষণা দেন আদালত। এ রায়ের পরেও দেদারসে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, বাবুলের বিরুদ্ধে ২০১৩ সালে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০, ৯(১) টেবিল ৩(খ) ধারায় মামলা হয়, মামলা নং-১৭৪/১৩। এরপর গত ৩ আগস্ট বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একই ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

তিনি বলেন, ‘আদালতের রায় হওয়ার পর থেকে মাদক ব্যবসায়ী বাবুল পলাতক ছিলেন। সে ফরিদপুর জেলার চিহ্নিত একজন মাদক উৎপাদনকারী ও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পলাতক থেকে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান