চলন্ত বাসে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৭:১১ আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৭:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে যায়। এতে আতঙ্কিত যাত্রীরা বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৯২৫৮) ৪০-৪২ যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুনের শিখা দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করায়। এর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।

২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন

এ সময় আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। পরে পার্শ্ববর্তী এসএফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক দল এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আহত যাত্রীরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

এসএফ টেক্সটাইলের অ্যাডমিন ফয়সাল ভূঁইয়া বলেন, ‘রাস্তার পাশেই আমাদের কারখানা। হঠাৎ দেখি একটি বাসে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিমকে নিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।’

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লেগেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি আটক করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
মিরপুরে বাসে ও বসিলায় পুলিশের গাড়িতে আগুন
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
সর্বশেষ খবর
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও