চিকিৎসক সেজে পরিবারের কাছে টাকা দাবি খুনিদের

ফরিদপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ২০:৩৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২০:৩৩

দীর্ঘদিন যাবৎ কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন ষাটোর্ধ্ব ইউনুছ আলী। এই বয়সে এসে কায়িক পরিশ্রম করতে কষ্ট হচ্ছিল তার। চাইছিলেন অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। অটোভ্যানের ব্যাটারি কেনার জন্য কিস্তিতে বিশ হাজার টাকা তুলে দেয় তার মেয়ে সাথী আক্তার। প্রয়োজন ছিল আরও ছয় হাজার টাকার। সেই টাকা জোগাড় করতে ফরিদপুরে এসে নির্মমভাবে খুন হয় ইউনুছ আলী।

এ ঘটনায় পরিত্যক্ত একটি মোবাইলের সূত্র ধরে জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেফতার আসামিরা হলেন- নওগাঁ জেলার পল্লীতলা থানার কাঞ্চন গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), জয়পুরহাট সদরের নুরপুর গ্রামের আব্দুর রহমান (২৬), পাবনা জেলার সাথিয়া থানার কাবেরীকোলা গ্রামের আবুল কালাম (৩০) ও একই থানার মেহেদীনগরপুর গ্রামের জিয়া (২৩)। তারা সবাই ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ জন বিক্রির হাটে দিনমজুর হিসেবে কাজ করতো।

গত ৮ অক্টোবর ফরিদপুর জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুরচর থেকে দিনমজুর ইউনুছ আলীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মেহেরপুর জেলা সদরের দরবেশপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য মালিক ও শ্রমিক সেজে পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে খুন করে বলে পুলিশ জানায়। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৭)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ইউনুছ আলী নিজ এলাকায় অটোভ্যান চালাতো। ভ্যানের ব্যাটারি নষ্ট হওয়াতে নতুন ব্যাটারি কিনতে ২৬ হাজার টাকার প্রয়োজন হয়। এরপর তার মেয়ে ২০ হাজার টাকা কিস্তিতে তুলে দেন। বাকি টাকা সংগ্রহের জন্য ওই ২০ হাজার টাকা নিয়ে ফরিদপুরে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে চলে আসেন।

হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে পুলিশ সুপার বলেন, ‘গত ৭ অক্টোবর শহরের বাসস্ট্যান্ডের পাশে চায়ের দোকানে নিহতকে টাকা গুনতে দেখে আসামি জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে তার লোভ হলে অপর আসামি আব্দুর রহমানকে জানায়। তারা দুজন পরামর্শ করে আবুল কালাম ও জিয়াদের জানায়। এরপর তারা ওই দিন দুপুরে একত্র হয়ে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সেই মোতাবেক আসামি কালাম জমির মালিক এবং বাকিরা সাজে কৃষক। তারা ইউনুছ আলীকে তাদের সঙ্গে কাজ করার কথা বলে ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থলে নিয়ে যায়। এ সময় কালাম তাকে মাটিতে ফেলে দেয়, জাহাঙ্গীর মুখ চেপে ধরে, আব্দুর রহমান গলা চেপে ধরে এবং জিয়া দুই পা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর ১৮ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। এরপর আমরা লাশ উদ্ধারের এলাকা থেকে একটি পরিত্যক্ত মোবাইল ফোন খুঁজে পাই। এটির সূত্র ধরেই আবুল কালামকে শনাক্ত করা হয়। এরপর খুনের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার করা হয়।’

এদিকে, খুন করার পর চিকিৎসক সেজে নিহতের পরিবারের কাছে সড়ক দুর্ঘটনার কথা জানিয়ে চিকিৎসার জন্য টাকা দাবি করেন আসামি জাহাঙ্গীর। বিষয়টি জানান নিহতের মেয়ে সাথী আক্তার। সংবাদ সম্মেলনে তিনি ও তার মা মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এ সময় তারা খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি