নরসিংদীতে কাপড়ের পাইকারি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ০৪:১৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:২৪

নরসিংদীর সদরে সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাজারে আগুন লাগে। রাত ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট যোগ দেয়। 

আগুন লাগার পর নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, বাবুরহাটের কাপড়পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারি বলেছিলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। কোনও হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এরই মধ্যে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

/এনএআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী