শ্রমিক আন্দোলনে অচল গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১৪:০৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৪:০৪

গাজীপুরে ন্যূনতম ২৩ হাজার টাকা মাসিক বেতনভাতার দাবিতে ও শ্রমিক হত্যার প্রতিবাদে অষ্টম দিনের মতো শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় শতাধিক শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের হাতে লাঠি দেখা গেছে। শ্রমিকদের আন্দোলনের ২০০ মিটার দূরে স্থানীয় কলম্বিয়া পোশাক কারখানার সামনে পুলিশ থাকলেও আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে ১০ বছর বয়সী এক শিশুশ্রমিক ছবি তুলতে নিষেধ করে এবং ঘটনাস্থল থেকে দ্রুত চলে যেতে বলে।

কেন আন্দোলন করতেছো? জানতে চাইলে ওই শিশুশ্রমিক জানায়, সর্বনিম্ন ২৩ হাজার টাকা বেতন ও শ্রমিক হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে।

এদিকে, গাজীপুর জেলার সবকটি শিল্প এলাকায় অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রয়েছে। গতকাল দুজন শ্রমিক নিহতের ঘটনার জের ধরে শ্রমিক আন্দোলনে নতুনমাত্রা যুক্ত হয়েছে।

অবরোধকারীরা এ দুটি মহাসড়কের বিভিন্ন স্থানে মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে টায়ার জ্বালিয়ে কখনও গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। নিরাপত্তার অভাবে রাস্তায় যানবাহন ও মানুষ কমে গেছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। মহাসড়কে ছোট ছোট গণপরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

জেলা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায় আন্দোলনরত শ্রমিকরা

সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাস এলাকায় অবস্থিত কলম্বিয়া গার্মেন্টসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, শ্রমিক আন্দোলন ও অবরোধের কারণে নিরাপত্তা আতঙ্কে মহাসড়কে যানবাহন ও পথচারী কমে গেছে। মাঝে মাঝে মহাসড়কে বিচ্ছিন্নভাবে কিছু গণপরিবহন দেখা যায়। তবে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কের পণ্যবাহী যানবাহন চলাচল করছে।

মহাসড়কের আশেপাশে বিভিন্ন গার্মেন্টসের সামনে লাঠিসোঁটা নিয়ে মালিকপক্ষের লোকজন অবস্থান করছেন। বড় কারখানাগুলোর সামনে পুলিশ মোতায়েন রয়েছে। ছোট ছোট কারখানার সামনে স্থানীয় লোকজন কারখানা রক্ষায় লাঠি হাতে অবস্থান নিয়েছেন।

শিল্প পুলিশের সদর দফতর থেকে গাজীপুরে দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা পুলিশ পরিদর্শক মীর রকিবুল  হক জানান, শ্রমিক আন্দোলনের কারণে কোনাবাড়ি এলাকায় প্রায় দেড় শতাধিক কারখানা কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম জানান, সকাল থেকে শ্রমিকরা আন্দোলন করছে। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী