আমরা ধৈর্য ধরেছি, জনগণ খেপে গিয়ে হামলা করলে কী করবেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১৫:১১আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:১১

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। তাই আমি মনে করি, নারায়ণগঞ্জকে যারা অশান্ত করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো এগুলো করবেন না। আপনারা যখন একটা মানুষের গাড়িতে আগুন দেন, ওই মানুষের হাহাকার থেকে কিন্তু বাঁচবেন না। মানুষের এমন অভিশাপ নেবেন না। আর জনগণ যদি খেপে গিয়ে আপনাদের বাড়িঘরে হামলা করে তখন কী করবেন। তখন তো এই পুলিশের কাছে দৌড়ে যাবেন। এইভাবে রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে জনগণের সমর্থন ও সম্পৃক্ততা লাগে।’

সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বলবো, ওই লন্ডনে বসে বসে যারা কথা বলছে, তাদের যদি সাহস থাকতো বাংলাদেশে আসতো। তারা ওখানে বসে থেকে মানুষকে উসকে দিচ্ছে। তাদের উদ্দেশ্য কী? আপনারা নিশ্চিত থাকেন তাদের উদ্দেশ্য নির্বাচন না। তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বন্ধ করে এমন একটা সরকার আনা, যে সরকার দেশের স্বার্থ অন্য কোনও শক্তির কাছে বিলীন করে দেবে। তবে জাতির পিতার কন্যা শেখ হাসিনা থাকা অবস্থায় সেই কাজটা তারা করতে পারবে না। নির্বাচন হবে, তফসিল হবে, সঠিক সময়ে নির্বাচন হবে।’

বিএনপির কেন্দ্রীর নেতা রিজভীর সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সচিব রিজভীর মতো নেতা ৭-৮ জন লোক নিয়ে নারায়ণগঞ্জে অগ্নিসংযোগ করেন। কেন্দ্রীয় কমিটির নেতা যদি অগ্নিসংযোগ করেন তাহলে বুঝতে হবে রাজনীতি কোথায় গেছে। জনগণ তাদেরকে ভালোভাবে নিচ্ছে না। রাজনীতি করার সাহস থাকলে রাস্তায় এসে রাজনীতি করেন। গ্রেফতার হতে হলে গ্রেফতার হন। আমরাও তো বার বার গ্রেফতার হয়েছি, মার খেয়েছি। কিন্তু পালিয়ে থেকে এভাবে তাদের মতো ধ্বংসাত্মক কাজ করিনি। এই ধরনের ধ্বংসাত্মক শক্তি কখনও স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে পারবে না। তারা পশুর চেয়ে অধম হয়ে গেছে। তা না হলে এভাবে একজন মৃত ব্যক্তিকে চাপাতি দিয়ে কোপায় কী করে।’

সহিংসতার কথা উল্লেখ করে এই এমপি বলেন, ‘আমরা এখনও কাউকে আঘাত করিনি, কোনও ঝামেলা করিনি। কিন্তু সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে তাদের প্রশ্ন করতে চাই, এ কোন বাংলাদেশ? এমন দেশ তো আমরা চাই না। ২৮ তারিখ সমাবেশে এক পুলিশকে হত্যা করা হলো। সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে। তারা তো কোনও পার্টির হয়ে কাজ করে না। তাদের কাজ খবর প্রচার করা। কিন্তু তাদের ওপর যে বর্বর হামলা করা হলো তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। যারা মিথ্যা আশা দিয়ে ছোট ছোট ছেলেদের দিয়ে ধ্বংসাত্মক কাজ করাচ্ছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী