পোশাকশ্রমিক আন্দোলনে ২২ মামলায় গ্রেফতার ৮৮

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ১৬:৪৮আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৬:৪৮

‘পোশাকশ্রমিকদের আন্দোলন গাজীপুরের কোনাবাড়িতে বেশি, আশুলিয়াতে কিছুটা আছে এবং চট্টগ্রাম এলাকায় আন্দোলন নেই। আমাদের ধারণা কোনাবাড়িতে একটা গ্রুপ আন্দোলনে শ্রমিকদের উসকানি ও মদদ দিচ্ছে। যারা উসকানি দিচ্ছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।’

শনিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্রমিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত কোনাবাড়ি এলাকার পোশাক কারখানা তুসুকা গার্মেন্টস পরিদর্শনে এসে শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জাকির হোসেন খান এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ‘পোশাকশিল্পে শ্রমিকের মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এলাকায় শ্রমিক অসন্তোষ চলছে। আমাদের কাছে তথ্য আছে, বিক্ষুব্ধ শ্রমিকরা ১২৩টি কারখানায় কমবেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। ওই ঘটনায় বিভিন্ন থানায় ২২টি মামলায় শনিবার পর্যন্ত ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যারা শিল্পকারখানার ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত। যেসব শ্রমিক বহিরাগত লোক নিয়ে আন্দোলনে মদদ দিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। গাজীপুর-কোনাবাড়ি মিলে ১৭টি কারখানা বন্ধ আছে। মালিক কর্তৃপক্ষ যাতে কারখানা চালু রাখেন আমরা তাদের সঙ্গে কথা বলছি। শিগগিরই তারা উৎপাদনে যাবে।’

এ সময় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলমসহ শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ন্যূনতম ২৩ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে গত ৭ নভেম্বর সাড়ে ১২ হাজার টাকা মজুরি ঘোষণা করে সরকার। ওই ঘোষিত মজুরি প্রত্যাখান করে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত রাখে শ্রমিকরা। বিক্ষোভের মধ্যে গাড়ি ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতির মধ্যে জানমালের নিরাপত্তা ও নাশকতা এড়াতে বেশ কিছু কারখানা তাৎক্ষণিক ছুটিও ঘোষণা করেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী