অটোরিকশায় করে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০২৫, ১৮:৩৬ আপডেট : ১১ মে ২০২৫, ১৮:৩৬

চট্টগ্রামে দুটি একনলা বন্দুক ও একটি এলজিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালী থানা গেটের সামনে পেকুয়া-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- মো. সাখাওয়াত হোসেন (২৭) ও মো. ইলিয়াস (৪১)। তারা চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকার বাসিন্দা।

জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অটোরিকশা তল্লাশি করে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। এসব আগ্নেয়াস্ত্র কক্সবাজারের পেকুয়া থানা এলাকা থেকে কিনে চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন গ্রেফতারকৃত দুই ব্যক্তি। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, কক্সবাজারের পেকুয়াসহ মহেশখালী উপজেলায় তৈরি হয় এসব আগ্নেয়াস্ত্র। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক