স্বাস্থ্য খাতে সাফল্যের জন্য মন্ত্রীকে সংবর্ধনা, বললেন এমন অর্জন কোনও দেশে হয়নি

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ২০:২১আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২০:৩০

গত পাঁচ বছরে স্বাস্থ্য খাত যে সাফল্য অর্জন করেছে, তা পৃথিবীর কোনও দেশ অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘গত কয়েক বছরে স্বাস্থ্য খাত ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এই সময়ে চিকিৎসা ব্যবস্থায় বিপুল উন্নয়ন হয়েছে। সারাদেশের হাসপাতালে ৪০ হাজার বেড থেকে ৭০ হাজারে উন্নীত হয়েছে। ১০টি নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ হয়েছে। চারটি নতুন মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। ক্যানসার ও কিডনি রোগীদের জন্য সব বিভাগে হাসপাতাল হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে ৩০০ আইসিইউ ছিল, এখন দেড় হাজার হয়েছে। ৬৪টি জেলার হাসপাতালে ১০ বেডের আইসিইউ ও ডায়ালাইসিস রয়েছে। এসব অর্জন গত পাঁচ বছরের, যা অতীতে হয়নি।’

শনিবার (১১ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ শহরের বিজয়মেলা মাঠে স্বাস্থ্য খাতে সাফল্য অর্জনের জন্য মন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মন্ত্রীর মেয়ে সাদিয়া মালেক, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন।

স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অর্জনগুলোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ৪৮ বছরে দেশে সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের জন্য আসন ছিল তিন হাজার, গত পাঁচ বছরে আড়াই হাজার আসন বাড়িয়েছি। এখন সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী মেডিক্যাল কলেজে লেখাপড়ার সুযোগ পাচ্ছে।’

সফলভাবে সারাদেশে করোনা নিয়ন্ত্রণ করেছি জানিয়ে জাহিদ মালেক বলেন, ‌‘করোনায় পৃথিবীর সবচেয়ে কম মৃত্যু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের আশপাশের দেশ যখন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছিল, তখন বাংলাদেশের ৯০ শতাংশ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি আমরা।’ 

কালাজ্বর নির্মূলে আমরা সফল হয়েছি জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যা সবই নিয়ন্ত্রণ করতে পারে। এটি আমাদের সরকার প্রমাণ করে দিয়েছে। শুধু স্বাস্থ্য খাত নয়, বর্তমান সরকারের সময়ে দেশের সব খাত যেভাবে উন্নয়ন ও সফলতা অর্জন করেছে, তা অতীতে হয়নি। দেশের কোনও বাড়ি এখন আর অন্ধকারে নেই। সব বাড়িতে বিদ্যুৎ। অথচ বিএনপি সরকারের আমলে এসব বাড়ি অন্ধকারে ছিল।’ 

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমেই আসতে হবে। পুলিশকে হত্যা করছেন, বাস পুড়িয়ে অগ্নিসন্ত্রাস করে ক্ষমতায় আসা যাবে না। অতীতের মতো অবরোধ ডেকে জ্বালাও-পোড়াও করছেন, এভাবে না করে ভোটের মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করেন।’

দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের কোথাও ভিক্ষুক নেই। কেউ না খেয়ে নেই। হারিকেন কিংবা কুপি খুঁজে পাওয়া যাবে না। দেশের কোথাও বাঁশের ব্রিজ নেই।’

/এএম/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের