ছিনতাইকারীকে ধরে মাইকে ঘোষণা, এলাকাবাসী এসে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ১২:৫৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:৫৫

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ছিনতাইকালে হাবিবুর রহমান হাবু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে জনগণ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের জমিদারি কাঁচারি গলিতে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান দুই নাম্বার বাবুরাইল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকালে হাবুকে কয়েকজন আটক করে। এরপর স্থানীয়রা মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে যান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, এ এলাকায় নিয়মিতই ছিনতাইসহ বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনা বেড়ে গেছে। এমনকি পুলিশকে জানালেও কোনও লাভ হয় না। ফলে এসব ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ছিনতাইকারীকে পিটুনি দিয়েছে।

সদর মডেল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে গণপিটুনি দিয়ে মারার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের