দেড় মাস আগে বিয়ে, আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

মাদারীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার শাহজালাল (৩৫) নামের এক যুবক। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে।

নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি এলাকার সোনামিয়া মাদবরের ছেলে। তিনি ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন। নিহতের চাচাতো ভাই সামাদ মাতব্বর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহজালাল জীবিকার তাগিদে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যান। সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সঙ্গে একটি দোকান দেন। বুধবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি চালিয়ে তাকে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে তার নিহত হওয়ার খবরটি  গ্রামের বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি

নিহতের চাচাতো ভাই মিলন মাদবর বলেন, ‘আমার ভাই ৯ বছর আগে বিদেশে গেছে। ভোরে ওর ব্যবসায়িক পার্টনার গোপালের কাছে মৃত্যুর খবর পাই। আমাদের খুব কষ্ট হচ্ছে।’

নিহতের মা সুরিয়া বেগম কেঁদে কেঁদে বলেন, ‘আমার বাবাকে একটু ফোন দেন, আমি ওর সঙ্গে কথা বলবো। আমার বাবারে দেড় মাস আগে বিয়ে করিয়েছি। মোবাইলে কাবিন করিয়েছি। কয়দিন পর বাবায় বাড়ি আইবো। বাড়িতে আমার বউমাকে আনবো। আর কিছুই হইলো না। আপনারা আমার বাবার লাশটা দ্রুত আনার ব্যবস্থা করেন।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ দেশে আনতে কোনও সহায়তার দরকার হয় আমরা সেটা করবো।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি