বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নাদিম হোসেন, সাভার
১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্টজনেরা।

এরপরই সৌধ প্রাঙ্গণে ঢল নামবে সাধারণ মানুষের। তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে অপেক্ষায় গোটা জাতি। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য এরইমধ্যে শেষ করা হয়েছে সৌন্দর্যবর্ধনের সব কাজ।

দিবসটি উপলক্ষে নানান রঙের বাহারি ফুলেল চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানান স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়।

এদিকে, দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’-এর প্রস্তুতি সম্পন্ন করেছে বাহিনীটি। প্রতিবারের মতো এবারও বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

চলছে সৌন্দর্যবর্ধনের কাজ (রংতুলির আঁচড়)

স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘দিনটিকে সামনে রেখে পরিচ্ছন্নতা কর্মীরা ইতোমধ্যে ধোয়ামোছার কাজ শেষ করেছেন । বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করে বলেন, ‘মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। এ লক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে আমরা সর্বসাধারণের প্রবেশ বন্ধ রেখেছি।’

তিনি আরও বলেন, ‘যেসব এলাকায় জনবসতি আছে, তাদের নাগরিকত্ব ফরম দিয়েছি। নতুন কোনও ব্যক্তির এলাকায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই এলাকার অধিবাসীসহ সবার সঙ্গে কথা বলেছি। তাদের প্রতি অনুরোধ রেখেছি বহিরাগত কেউ যদি তাদের এলাকায় অবস্থান করে আমাদের অবহিত করার জন্য।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের