নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণের সময় হাতেনাতে তিন যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ জনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

আটক তিন জন হলেন জয়নাল আবেদিন, আরিফ ও হাবিবুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া তারা কোনও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিনা, তা এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা দেশে চলমান নানান সহিংসতার কারণে নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবে আজকে তিন জন নাশকতাকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছিল। ওই সময় আমরা তাদের হাতেনাতে আটক করেছি। আটককৃতদের রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
সর্বশেষ খবর
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব