খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই: মাশরাফি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩

খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেছেন, ‘আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলাধুলা দিয়েই। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্যকে মেলানোর সুযোগ নেই। যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে থাকবো—ইনশাআল্লাহ।’

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন তিনি।

স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচনের নীতিমালা আছে, আগে থেকে কোনও কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দেখা যাক এবার কী হয়।’

গত পাঁচ বছর অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করেছি উল্লেখ করে মাশরাফি আরও বলেন, ‘করোনা মহামারি, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সবকিছুর ভেতর দিয়ে পাঁচটা বছর গিয়েছে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি, এবার সবকিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া আরও বাড়বে।’ 

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের