নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩

নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না, এমন হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম। সম্প্রতি তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

ওই ভিডিওতে শেখ ফরিদ মাসুমকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা নৌকার দায়িত্ব রূপগঞ্জে গাজী সাহেবকে দিয়েছেন। আপনাদের ভোট গাজী সাহেবকেই নৌকা মার্কায় দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো আপনাদের যে পানি আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে, এগুলা কিছু থাকবে না। এগুলা কিচ্ছু থাকবে না।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়।

ছাত্রলীগ নেতার এই বক্তব্য নিয়ে মন্তব্য ও প্রতিক্রিয়া করে ওই আসনের প্রার্থী ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে ছাত্রলীগ নেতা কর্তৃক রূপগঞ্জের ভোটারদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, বিষয়টি প্রশাসনের কাছে উপস্থাপন করেছি। ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও আমি রূপগঞ্জে নৌকার প্রার্থী গাজীর লোকজন কর্তৃক প্রকাশ্যে টাকা বিতরণ, আমার নির্বাচনি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগ করেছি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, রবিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছাত্রলীগের ওই নেতার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল হক অভিযুক্ত ওই নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তাকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

/এনএআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী