লাইন কেটে ট্রেন দুর্ঘটনা: মূলহোতাসহ ২ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ১৪:১৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৪:১৯

গাজীপুরের শ্রীপুরে বনখড়িয়া (চিলাই রেল ব্রিজ) সংলগ্ন রেললাইন কেটে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত করার ঘটনায় নাশকতাকারীদের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের কাছ থেকে কাটারসহ রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে গ্রেফতারদের পরিচয় জানাননি তিনি। তবে এ বিষয়ে সোমবার (২৫ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি বলেন, গত ১৩ ডিসেম্বরে ভোর সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া (চিলাই রেল ব্রিজ) সংলগ্ন স্থানে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলে। এ ঘটনায় ঢাকাগামী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন ব্যবসায়ী নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হন। নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম মিয়া (৩৫)। ঘটনার পর অভিযান চালিয়ে নাশকতাকারী মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে সিটিটিসি ইউনিট।

ডিএমপির ওই কর্মকর্তা জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার মূলহোতা ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। রেল লাইন কাটায় সরাসরি অংশ নেন গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন। যুবদলের একজন শীর্ষ নেতার কাছ থেকে রেললাইন কাটার নির্দেশনা পান কবির। নির্দেশনা অনুযায়ী তিনি গাজীপুরে ছাত্রদলের দুই নেতার সঙ্গে যোগাযোগ করেন।

তারা হলেন- গাজীপুর মহানগরের আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তোহা ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম। পরিকল্পনা বাস্তবায়ন করতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা দুজন গাজীপুর সিটি করপোরশেনের স্থানীয় কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার বাসায় মিটিং করেন। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল নাট-বল্টু খুলে রেল চলাচল বিঘ্ন ঘটাবে। কিন্তু কয়েকবার চেষ্টা করে তা করতে পারেনি। তাই কবিরের সঙ্গে যোগাযোগ করে রেল লাইন কাটার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর ভোর সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া (চিলাই রেল ব্রিজ) এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আসলাম (৩৫) নিহত এবং ১০ জন আহত হন।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম