তৃতীয়বারের মতো নিক্সন চৌধুরীর কাছে হেরেছেন কাজী জাফর

ফরিদপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ০০:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:৫৯

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী টানা তৃতীয়বারের মতো নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহকে হারিয়েছেন। পাশাপাশি ফরিদপুর-৩ (সদর) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। আওয়ামী লীগের নৌকার প্রার্থী শামীম হককে বিশাল ব্যবধানে হারিয়েছেন তিনি।

বেসরকারি ফলাফলে দেখা গেছে, ফরিদপুর-৪ আসনে গত দুই বারের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ঈগল প্রতীকে ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৪৮ হাজার ৩৫। আওয়ামী লীগের প্রার্থী দলটির সভাপতিমণ্ডলীর কাজী জাফর উল্যাহ পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৬৬ ভোট।

ফরিদপুর-৩ আসনে বড় জয় পেয়েছেন ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। ৬৯ হাজার ৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তার ভোট এক লাখ ৩৪ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

এছাড়া ফরিদপুরের অপর দুই আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ৩৮ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে সাবেক এই সংসদ সদস্য পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান দোলন (ঈগল) পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর (নোঙর) ২২ হাজার ৪৬৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে স্বল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর। শাহদাব পেয়েছেন ৮৭ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া (ঈগল) পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি