একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মৃত্যু, শোকাহত পরিবার

রাজবাড়ী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১২:১৮

একসঙ্গে চার পুত্র সন্তানের মা হয়েছেন রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার রাজন বিশ্বাসের স্ত্রী বৈশাখী রায় (২৩)। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পরিবারটি।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার নবজাতকের (পুত্র) মৃত্যু হয়। জন্মের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সেই আনন্দ বিষাদে পরিণত হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের মাঝে এখন বইছে শোকের মাতম।

জানা গেছে, ওই দিন দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্মগ্রহণ করে চার নবজাতক। পরে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার দুপুরে শহরের অম্বিকাপুর শ্মশানে তাদের সমাহিত করা হয়।

সুমন কুমার বিশ্বাস জানান, চার নবজাতকের মা বৈশাখী রায় আমার ছোট ভাই রাজন বিশ্বাসের (৩০) স্ত্রী। সে রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার ভোলানাথ বিশ্বাসের পুত্রবধূ। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি ব্যবসায়ী।

শিশুদের বাবা রাজন বিশ্বাস বলেন, ২০১৯ সালে পারিবারিকভাবে বৈশাখীকে বিয়ে করি। শুক্রবার দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম পুত্র সন্তানের জন্ম দেয় বৈশাখী। এরপর সন্ধ্যা পর্যন্ত আরও তিন পুত্র সন্তানের জন্ম হয়। এবারই প্রথমবারের মতো বাবা-মা হয়েছি। বিধাতা সব কেড়ে নিয়ে গেলো। এই কষ্টের কোনও শেষ নেই।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চার পুত্র সন্তানের জন্ম দেন বৈশাখী বিশ্বাস। নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে চার নবজাতকে ঢাকার শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনকে ভর্তি করা হয়। পরে অন্যত্র নেওয়া হয় তিন নবজাতককে। রাত ২টার দিকে একজন মারা যায়, ভোর পর্যন্ত চার জনই মারা যায়। বৈশাখী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, শিশুদের জন্মের পর মা বেশ রোগা ছিলেন। গর্ভে চারটি শিশু ধারণ করার মতো শক্তি তার ছিল না। গর্ভ ধারণের ২৮ সপ্তাহে বাচ্চাগুলো জন্ম নিয়েছিল। প্রতিটি বাচ্চার ওজন ছিল ৮০০ থেকে ৯০০ গ্রাম।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ