৬০ হাজার টাকা যাকে ধার দিলেন, তার হাতেই মেয়েকে হারালেন বাবা

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ২০:১৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০:১৪

গাজীপুরের বাসন থানার চান্দনা এলাকার মনজুরুল ইসলাম তার প্রতিবেশী ভাড়াটিয়া জুয়েল মিয়াকে ৬০ হাজার টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘ দিনেও টাকা ফেরত না দেওয়ায় দুজনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েলকে চড়-থাপ্পড় দেন মনজুরুল। এর প্রতিশোধ নিতে মনজুরুলের সাত বছরের শিশুকন্যাকে হত্যা করেছে জুয়েল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান। এর আগে রবিবার রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার রাতে চান্দনা থেকে দুই কিলোমিটার দূরে তেলিপাড়া এলাকার ঝোপঝাড়ের ভেতর থেকে মারিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মারিয়া আক্তার শেরপুর সদর উপজেলার নলবাইদ গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে। মারিয়া তার বাবা-মায়ের সঙ্গে বাসন থানার চান্দনা এলাকার আব্দুল হালিমের বাসায় ভাড়া থাকতো এবং চান্দনা প্রতিভা মডেল একাডেমির নার্সারির শিক্ষার্থী ছিল। একই বাসার অন্য কক্ষে ভাড়া থাকতো জুয়েল মিয়া (৩৯)। এ ঘটনায় জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল পরিবহনশ্রমিক ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জুয়েলকে গ্রেফতারের পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন উপ-কমিশনার আবু তোরাব

জুয়েলকে গ্রেফতারের পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে উপ-কমিশনার আবু তোরাব বলেন, ‘গত রবিবার বিকাল পৌনে ৫টার দিকে বাসার সামনে হাঁটতে বের হয় মারিয়া। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় প্রতিবেশী ভাড়াটিয়াদের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন মা-বাবা। পরদিন সোমবার রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকায় ঝোপঝাড়ের ভেতরে এক শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তখন প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন মারিয়ার বাবা-মা। এ ঘটনায় বাসন থানায় হত্যা মামলা করেন তার বাবা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতেই জুয়েলকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।’

উপ-কমিশনার আরও বলেন, ‘শিশুটির বাবার কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছিল জুয়েল। দীর্ঘ দিনেও টাকা ফেরত না দেওয়ায় কয়েকদিন আগে বাগবিতণ্ডার সময়ে জুয়েলের সঙ্গে হাতাহাতি হয় শিশুটির বাবার। এর প্রতিশোধ নিতে রবিবার বিকালে কৌশলে মারিয়াকে তেলিপাড়ায় নিয়ে শ্বাসরোধে হত্যা করে জুয়েল। পরে লাশ ঝোপঝাড়ের ভেতরে গাছের পাতা দিয়ে ঢেকে রাখে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে জুয়েল জানিয়েছে, পাওনা টাকা না দেওয়ায় কয়েকদিন আগে মারিয়ার বাবা তাকে মারধর করেছে। মারধরের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মঙ্গলবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার খায়রুল আলম ও সহকারী কমিশনার ফাহিম আজাদ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ