পদ্মায় ডুবে যাওয়া ফেরির চালক নিখোঁজ, আসছে উদ্ধারকারী জাহাজ

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ১২:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২১:৫০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ঘাটের অদূরে পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৯টি ট্রাক বোঝাই রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ফেরিটি তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান আনোয়ারুল হক জানান, উদ্ধারকাজে তাদের টিম কাজ শুরু করেছে।

ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি ডুবে যায়। ৯টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরিটি। এই রুটে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে সব ফেরি চলাচল বন্ধ ছিল।

ফেরিডুবির সঙ্গে সঙ্গে সেখানে থাকা স্টাফসহ চালকরা সাঁতরিয়ে তীরে ওঠেন। তবে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ রয়েছেন।

জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেরি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে আসছে।

ফেরিতে থাকা ট্রাকের চালক নাজমুলের দাবি, ফেরিটির তলা ফেটে ডুবে যায়। নাজমুলেরটিসহ আরও ৯টি ট্রাক নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ছেড়ে এলে ঘন কুয়াশার কারণে ফেরিটি পদ্মায় রাত ৩টার দিকে নোঙর করে বাধ্য হয়। বুধবার সকাল ৮টার দিকে তলদেশ ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে তলিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের