মানুষ পুড়িয়ে কখনও ক্ষমতায় আসা যায় না: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ১৮:২০আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮:২৪

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘মানুষ পুড়িয়ে কখনও ক্ষমতায় যাওয়া যায় না। যারা আগুন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা তো তথাকথিত রাজনৈতিক সন্ত্রাসী, তারা মানুষ নয়। যারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে মেরে রাজনীতিকে কুলষিত করছে, সেই সঙ্গে জাতীয় সম্পদ নষ্ট করছে; জনগণ এটা কোনোভাবেই সমর্থন করবে না। এ ধরনের কার্যক্রম চালাতে থাকলে তারা কোনোদিন রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না।’

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন সরকারি দফতরের দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এ কথা বলেন।

এসময় রেলমন্ত্রী জানান, শিগগিরই ভাঙ্গা-যশোর রেলপথ চালু হবে। রাজবাড়ী রুটের দুইটি ট্রেন কমে যাবে, আর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন তখন ওই রুট দিয়ে যাবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজবাড়ীর রুটে নতুন ট্রেন দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো। 

রেলওয়ের ডিভিশন অফিস রাজবাড়ীতে করার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা হবে কিনা, আমি এখনই বলতে পারবো না। আমি চেষ্টা করবো রাজবাড়ীতে ডিভিশন অফিস করার জন্য।

রেলমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বন্ধ হয়ে যাওয়া সব রেলপথ আবার চালু হচ্ছে। প্রত্যেকটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হচ্ছে। রেল তার হারনো ঐতিহ্য ফিরে পাবে।’

রাজবাড়ীতে রেলের বেদখল হওয়া জমি উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘আমি আজ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। তারা বলেছেন, রেলের শুধু জমিই নয় কোয়ার্টারগুলো বেদখল হয়ে আছে। এই বেদখল হওয়া জমি ও কোয়ার্টার উদ্ধারের জন্য জোড়ালোভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডলসহ জেলার বিভিন্ন দফতরের প্রধানরা।

/ইউএস/
সম্পর্কিত
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন
আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল: মন্ত্রী
মাটি অপসারণ ঘিরে সমালোচনা, পদ্মা রেল সেতুর নিচে গাছ লাগানোর ঘোষণা
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি