মুন্সীগঞ্জে নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:০১

মুন্সীগঞ্জ সদরে নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে হাসান আলী দেওয়ান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকার একটি নির্জন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসান দক্ষিণ কাজী কসবা এলাকার বাসেদ দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে ডোবায় তার মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজন ও স্থানীয়রা আরও জানান, হাসান মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদক সেবন করে বিভিন্ন স্থানে পড়ে থাকতো। গত বছরেও একবার হারিয়ে গিয়েছিল। মরদেহ পাওয়া ডোবার পাশের ঝোপেও বিভিন্ন সময় মাদক সেবন করতো। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের পর ডোবায় পড়ে গিয়ে থাকতে পারে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মাদকাসক্ত ছিল বলে স্থানীয় ও স্বজনদের কাছে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী