বিয়ের কিছু সময় আগে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১০:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:১৬

গাজীপুরের টঙ্গী‌তে ছাদ থেকে পড়ে সাদিয়া (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় টঙ্গী বাজার আলুপট্টি এলাকার সাঈদ মাত্তবরের ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে তিনি মারা যান।

সা‌দিয়ার বাবার নাম আবুল বাশার। বাবা-মায়ের সঙ্গে টঙ্গী বাজার এলাকার ওই বাসায় বসবাস করতেন। তিনি মিরপুর বাংলা কলেজের অনার্স (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বিকালে বাড়িওয়ালার বাসা থেকে চাবি নি‌য়ে ছাদে ওঠেন। সেখানে বাচ্চা‌দের নি‌য়ে খেলা করছিলেন। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী বলেন, তার বিয়ে ঠিক হ‌য়ে‌ছি‌ল। আজ রাতে  বিয়ে হওয়ার কথা ছিল।

নিহতের ছোট বোন সা‌মিয়া বলেন, আপুর সঙ্গে আমিও ছাদে ছিলাম। আপু রেলিং বসে চুল শুকা‌চ্ছি‌ল। আমি সতর্ক ক‌রে বাসায় চলে আসি। এর কিছুক্ষণ পর আপুর মৃত্যুর খবর পাই।

সাদিয়ার বাবা আবুল বাশার বলেন, মাস দেড়েক আগে পারিবারিকভাবে ছেলে পক্ষ সাদিয়াকে দেখে যায়। আজ বিয়ের কাবিন করে রাখার কথা ছিল। পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিত ছেলে পক্ষ। কিন্তু এর মধ্যে এ ঘটনা ঘটে গেল। কী থেকে কী হলো, তা বুঝতে পারছি না।

মা তাহ‌মিনা বলেন, আমার মে‌য়ের বি‌য়ে ঠিক ছিল। আমরা যে ছে‌লের সঙ্গে বি‌য়ে ঠিক করেছি সেটা তারও পছন্দ ছিল। আমরা মে‌য়ের বি‌য়ে নি‌য়ে কোনও জোর করিনি।

টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তা‌ফিজুর রহমান বলেন, ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের