‘বিশ্ব ইজতেমা নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে’

গাজীপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম বলেছেন, ‘বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ। দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এখন কোনও সমস্যা নেই। কোনও ক্রমেই হকার বসতে দেওয়া হবে না। এবারের দুই পর্বেই ইজতেমায় ছয় হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। পুলিশ ছাড়াও আনসার র‍্যাবসহ অন্যান্য বাহিনী প্রতি বছরের মতো নিয়োজিত থাকবে।’

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে পুলিশ কন্ট্রোল রুমের সামনে ইজতেমার দুই গ্রুপের মধ্যে সমঝোতা সভা শেষে গাজীপুর তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘বিবদমান দুই গ্রুপের মধ্যে দায়িত্ব পালন নিয়ে কথা হয়েছে এবং কিছু অমীমাংসিত বিষয় মীমাংসা হয়েছে। দুই পক্ষই একমত হয়েছেন। প্রস্তুতি প্রায় শেষ। খালি জায়গাগুলো পূরণ করা হবে।’

সভা শেষে জুবায়ের পন্থিদের প্রতিনিধি প্রকৌশলী মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা দুই গ্রুপ বসেছিলাম। সব বিষয়ে ফয়সালা হয়েছে। এখন আর কোনও ঝামেলা নেই।’

একই গ্রুপের সুরা সদস্য আহাম্মদ আলী বলেন, ‘৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ফাঁকা জায়গায় শামিয়ানা বিভিন্ন জেলা থেকে আসবে।’ 
শামিয়ানার বিষয়ে তিনি বলেন, ‘কোন সংকট নেই। ইজতেমার জায়গা বেড়েছে তাই চাহিদাও বেড়েছে। দিয়াবাড়িতে থাকা শামিয়ানা আসবে।’

সাদ গ্রুপের প্রতিনিধি দলের প্রধান রেজাউল করিম বলেন, ‘সমঝোতা হয়েছে। দেখা যাক কী হয়।’

একই গ্রুপের শুরা সদস্য মাওলানা মিজানুর রহমান বলেন, ‘কিছু দামি জিনিসপত্র ওরা নিয়ে গিয়েছিল গত বছর। সেগুলোর বিষয়ে কথা হয়েছে।’

এদিকে, বিশ্ব ইজতেমার মূল ময়দানের অনেকাংশ এখনও ফাঁকা রয়েছে। শেষ হয়নি মূলমঞ্চের কাজ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দিয়াবাড়িতে বন্ধ হয়ে যাওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় ময়দান করার চেষ্টা বন্ধ হওয়ার পর ওই মাঠ থেকে শামিয়ানাসহ অন্যান্য সরঞ্জাম এখনও টঙ্গী ময়দানে আসেনি। ফলে আয়োজনে সংকট চলছে।’

সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জুবায়ের পন্থিদের প্রতিনিধি প্রকৌশল মেজবাহ উদ্দিন, সাদ পন্থিদের আমির রেজাউল করিম সাদ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিশ্ব ইজতেমা সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হবে ২ থেকে ৪ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের