নদীর পাড় কেটে বালু বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৩

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান উপজেলার গোড়াইল ও ইচাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গোড়াইল গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে আলমগীর মৃধা (৫০) ও যুগী গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইউসুফ মিয়া (২৭)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, আলমগীর মৃধা বংশাই নদীর গোড়াইল এবং ইউসুফ মিয়া লৌহজং নদীর ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে বালু কেটে বিক্রি করে আসছিলেন। পরে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ওই দুই জনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম