কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় ভাই-ভাতিজার বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ২০:৪০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ২০:৪০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৫) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে নিহত কলেজশিক্ষকের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে চার জনকে আসামি করে কালিয়াকৈর থানায় এই হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন কলেজশিক্ষকের ভাই মজিবুর রহমান এবং ভাতিজা সুমন ও সেজান।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালিয়াকৈর থানার এসআই আমজাদ হোসেন বলেন, ‌‘নিহত শিক্ষকের স্ত্রী চার জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

এর আগে রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাজনধারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ওই শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তার ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে। রেজা সাঈদ আল মামুন সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

সাঈদ আল মামুনের মেয়ে সুমাইয়া শাহরিন বলেন, ‘রবিবার সকালে কলেজে গিয়েছিলেন বাবা। দুপুরের পর বাড়ি ফিরে খাবার খেয়ে বাড়ির পাশে একটি জমিতে জমে থাকা আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় পেছন দিক থেকে হঠাৎ বাবাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে বাবার ছোট ভাই মজিবুর এবং তার দুই ছেলে সুমন ও সেজান। পরে বাড়ির ও আশপাশের লোকজন অচেতন অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার বাবাকে হত্যা করেছে।’ 

কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘ময়নাতদন্ত শেষে সোমবার সকালে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম