৮ ঘণ্টা ভোগান্তির পর নারায়ণগঞ্জে বাস চলাচল শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯

আট ঘণ্টা পর নারায়ণগঞ্জ থেকে সব রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ কেটেছে। রবিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জসহ সব রুটের বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

রুট পারমিট ছাড়া গাড়ি নিয়ে হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছিলেন, অনুমোদনহীন গাড়ি তার জেলায় ঢুকলেই ডাম্পিংয়ে দেবেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নাগরিক সমস্যা সমাধানে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিসির এমন ঘোষণার পর রবিবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। জেলার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো হলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন পরিবহন, উৎসব পরিবহন, আনন্দ পরিবহন, শীতল পরিবহন ও বিআরটিসি। চিটাগাং রোড-নারায়ণগঞ্জ রুটে বাঁধন ও বন্ধু পরিবহন চলাচল করে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে বন্ধন, উৎসব, আনন্দ, বন্ধু ও বাঁধন পরিবহন চলাচল বন্ধ ছিল। তবে শীতল পরিবহন ও বিআরটিসির দুই-একটি বাস চলাচল করতে দেখা গেছে। বিকাল থেকে সবগুলো বাস চলাচল করতে দেখা গেছে।

বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে জেলা বাস মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, ‘বিকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। এখন সব রুটে বাস চলাচল করছে। এ বিষয়ে আগামীকাল সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার এমপি ও মেয়রের সঙ্গে ডিসি-এসপির গোলটেবিল বৈঠক হয়েছিল। সেখানে অনুমোদনহীন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনেক গাড়ির রুট পারমিট নেই, আবার কিছু গাড়ির রুট পারমিট আছে। এ কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। তবে দুপুরে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম। অনেকগুলো গাড়ির রুট পারমিটের জন্য আবেদন করেছি। সেসব গাড়ির রুট পারমিট এখনও পাইনি। এ নিয়ে পরে সিদ্ধান্ত হবে।’

বিকালে বন্ধন বাসে চড়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসেছেন রবিউল হোসেন। তিনি বলেন, ‘সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। এ কারণে সিএনজিচালিত অটোরিকশায় বেশি ভাড়া দিয়ে ঢাকায় যেতে হয়েছে। তবে বাড়ি ফেরার পথে বিকালে বন্ধন বাসে নারায়ণগঞ্জ এসেছি। যান চলাচল শুরু হওয়ায় ভোগান্তি দূর হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী